ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়াড়ি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার অনলাইন জুয়াড়ি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাঁচাশী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে মো. সায়মন হাসান রিজন (২৫), বড়হিত গ্রামের আবদুস সালামের ছেলে মো. সোহেল রানা (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া অনলাইন জুয়াড়ি চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মোবাইলের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে আসছিলেন। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রের ২ সদস্যকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইলে অনলাইনে জুয়া খেলার অ্যাপসসহ বিভিন্ন আলামত পাওয়া যায়। পরে ওই মোবাইল দুটিও জব্দ করা হয়।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘জুয়া আইনের নিয়মিত মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে