
আবাসন ও পানির সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম রোকেয়া হলের সাধারণ ছাত্রীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বেগম রোকেয়া হলের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করেন ওই হলের প্রায় ৫০ জন ছাত্রী। এ সময় তাঁরা বালতি নিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে রাস্তা ছেড়ে হলের ভেতরে চলে যান।
বেগম রোকেয়া হলের ছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে পানি ও আবাসন সমস্যার সম্মুখীন হয়ে আসছেন তাঁরা। এ সমস্যার সমাধানে দফায় দফায় হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি। এ ছাড়া হল প্রভোস্টকে হলের অফিসে কখনোই পাওয়া যায় না বলে অভিযোগ করেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘এর আগেও আবাসন সমস্যা নিয়ে বেশ কয়েকবার আন্দোলনে নামতে হয়েছিল। আন্দোলনের মীমাংসায় সিদ্ধান্ত হয়েছিল, তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আগে সিট দেওয়া হবে, এরপর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট দেওয়া হবে। কিন্তু এই আশ্বাসের অনেক দিন পেরিয়ে গেলেও কার্যত কোনো সমাধানের দেখা মেলেনি।’
বিশ্ববিদ্যালয়য়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘যেহেতু বিষয়টি হলের অভ্যন্তরীণ সমস্যা, তাই এর সমাধান করার দায়িত্ব হল প্রভোস্টের। হল প্রভোস্ট সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এর সমাধান করবেন।’
এ বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘হলের ছাদে পানির প্রধান পাইপের ভাল্ভ বন্ধ থাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। এ সমস্যার সমাধান করা হয়েছে এবং এখন পানি চলমান রয়েছে। আর হলের আসনসংখ্যা সীমিত হওয়ায় সবাইকে সিট দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পর যে কয়টি আসন ফাঁকা আছে, সেগুলো মেধাক্রম অনুযায়ী বিন্যস্ত করে দেওয়া হবে। এ ব্যাপারে আগামীকাল হলের হাউস টিউটরদের সঙ্গে বসে একটি তালিকা তৈরি করব এবং তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আসন দিয়ে দেব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে