
হরতালে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় করা মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ১০ জনই অজ্ঞাত আসামি। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানার মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত, আর এজাহার নামীয় ৪১ জন।
মামলায় রেলের প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।
গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩) ও মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এ অপরাধে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলস্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে