বাবার মৃত্যুর একদিন পর মারা গেলেন ছেলেও। ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গায়রা গ্রামে আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, গত শনিবার রাতে উপজেলার গায়রা গ্রামের আব্দুল জলিল আকন্দ (৭৩) নিজ গ্রামে ধর্মীয় মাহফিল শুনে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে চিকিৎসার জন্য তার ছোট ছেলে জুলমত আলী আকন্দ (২৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ রোববার চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন। ওই দিনই জুলমত আলী অ্যাম্বুলেন্সে করে তাঁর বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসে। অ্যাম্বুলেন্স থেকে নেমে বাবার মরদেহ নামানোর পরে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে ওই অ্যাম্বুলেন্সে করেই জুলমতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোববার ভোর রাতে তাঁকেও মৃত ঘোষণা করেন। জুলমত আলী ২০ দিন আগে সিঙ্গাপুর থেকে বিয়ে করার জন্য নিজ বাড়িতে এসেছিলেন। এ জন্য কয়েক দিন ধরে তাঁর বাবা আব্দুল জলিল বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী খুঁজছিলেন।
আব্দুল জলিলের ভাতিজা বাদশা মিয়া বলেন, এমন ঘটনায় আমরা হতবিহ্বল। এ মৃত্যু আমরা সহ্য করতে পারছি না। তিনি আরও বলেন, বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হবে।
রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকুনোজ্জামান রোকন বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে