
নেত্রকোনায় চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি সেনাবাহিনীর সহায়তায় জব্দ করে মডেল থানা-পুলিশ।
তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ট্রাকের সঙ্গে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরে। পাচারকারীদের বিভিন্ন চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনা হয়। কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় মডেল থানা-পুলিশ চিনিভর্তি ট্রাকটি জব্দ করে।
এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করি। সকাল ৮টা পর্যন্ত চোরাকারবারিদের ধরার জন্য আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কারও সন্ধান পাওয়া যায়নি। চিনির জব্দ তালিকা তৈরির পর থানায় মামলা করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে