নরসিংদীতে মোট ৬৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৯টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পাঁচটি সংসদীয় আসনে সবকটিতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
নরসিংদী-১ (সদর) আসনে মোট ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৫টির ফলাফলে ধানের শীষের খায়রুল কবির খোকন ১১,৩৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো: ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৫,৮৫০ ভোট।
নরসিংদী-২ (পলাশ) আসনে মোট ৯১টি কেন্দ্রের মধ্যে ২৫টির ফলাফলে ধানের শীষের ড. আব্দুল মঈন খান ২৫,০৬২ ভোটে এগিয়ে আছেন। দাঁড়িপাল্লা প্রতীকের আমজাদ হোসেন ১২,৬০০ ভোট ও শাপলা কলি প্রতীকের মো. গোলাম সারোয়ার তুষার ৬,৩১৫ ভোট পেয়েছেন।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ১০১টির মধ্যে ৩১ কেন্দ্রের ফলাফলে মনজুর এলাহী (ধানের শীষ) ২৭,৩৬৫ ভোটে এগিয়ে আছেন। আরিফ উল ইসলাম মৃধা (হাঁস) পেয়েছেন ১৪,৩৬৬ ভোট।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মোট ১৬২টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফলাফলে ধানের শীষের সরদার শাখাওয়াত হোসেন ১৯,২১৬ ভোটে এগিয়ে রয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের মো: জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫,১২৩ ভোট।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মোট ১৬৭ কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফলে ধানের শীষের আশরাফ হোসেন বকুল ৩২,৮১৫ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের মো. বদরুজ্জামান উজ্জ্বল ৭,৪০৩, রিক্সা প্রতীকের মা. তাজুল ইসলাম ৮,৪৭০, মাইক প্রতীকের মুহাম্মদ পনির হোসেন ৫,১৫৩ ও স্বতন্ত্র বিদ্রোহী জামাল আহাম্মেদ চৌধুরী ২,১৭৫ ভোট পেয়েছেন।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৯ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১২ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে