
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ ছয়জনকে বৈধ প্রার্থী ঘোষণা করেছে।
তবে একই ঘরের দুই প্রার্থীর মধ্যে আয় ও সম্পদে এগিয়ে রয়েছেন দুলুর স্ত্রী সাবিনা। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সাবিনা ইয়াসমিনের পেশা গৃহিণী। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা। বার্ষিক আয় ২ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৯৭৩ টাকা; যার মধ্যে ৩০ লাখ টাকা স্বামীর দেওয়া উপহার। এই আয়ের বিপরীতে সাবিনা ইয়াসমিন ২০২৫-২৬ অর্থবছরে আয়কর পরিশোধ করেছেন ৭৩ লাখ ৬০ হাজার ৪৬৯ টাকা।
অন্যদিকে, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সম্পদের পরিমাণ ৭ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৮৪১ টাকা। জোট সরকারের সাবেক এই উপমন্ত্রীর বাৎসরিক আয় ৭০ লাখ ৯৫ হাজার ৭৮ টাকা। ২০২৫-২৬ করবর্ষে কৃষি খাত থেকে ২ লাখ ৪০ হাজার টাকা আয় করেছেন তিনি। বাকি ৭০ লাখ ৯৫ হাজার ৭৮ টাকা আর্থিক পরিসম্পদ থেকে প্রাপ্ত আয় হিসেবে প্রদর্শিত। এই আয়ের বিপরীতে ১৯ লাখ ১৭ হাজার ৬ টাকা আয়কর পরিশোধ করেছেন দুলু।
দুলুর নগদ টাকার পরিমাণ ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৮০৪, ব্যাংকে জমা ৪৭ লাখ ৮৯ হাজার ৮৭৬, তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজে বিনিয়োগ ২ লাখ ৭০ হাজার টাকা। তবে আর্থিক পরিসম্পদে দুলুর বিনিয়োগ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সঞ্চয়পত্রসহ বিভিন্ন মেয়াদি আমানতে দুলুর বিনিয়োগ ৩ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া উত্তরাধিকার সূত্রে দুলু পেয়েছেন ১ কোটি ৮০ লাখ ৬ হাজার ১৬১ টাকা। দুলুর নামে সোনা রয়েছে ২০ ভরি।

দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
৩ মিনিট আগে
নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমায়ূন। পথে জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
৪ মিনিট আগে
যুবলীগের নীলফামারীর সৈয়দপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা-পুলিশ। আজ রোববার ভোররাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
৭ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১৭ মিনিট আগে