
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একই গ্রামের তিন নেতা তিনটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নিজ এলাকায় ও অপরজন ঢাকার একটি আসনে প্রার্থী হয়েছেন।
প্রার্থীরা হলেন—মোহনগঞ্জ উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের বাসিন্দা অধ্যাপক আল হেলাল তালুকদার, অ্যাডভোকেট আব্দুল কাদির ও মাওলানা লুৎফুর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, একই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদির এবং ঢাকা-৫ আসনে এবি পার্টির প্রার্থী হয়েছেন মাওলানা লুৎফুর রহমান।
স্থানীয় বাসিন্দা আজহারুল ইসলাম বলেন, ‘এটা আমাদের হাওর এলাকার সৌভাগ্য যে, একই গ্রামের তিনজন এমপি প্রার্থী হয়েছেন।’
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, ‘যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ আসতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের তিনজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারে, এটা কোনো বিষয় না। আমি আমার দলের মনোনীত প্রার্থী হয়ে এসেছি প্রচারণা চালাতে এবং চালিয়ে যাচ্ছি, বিজয় আমাদের আসবে ইনশা আল্লাহ।’
গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন, ‘একই গ্রামের তিনজন প্রার্থী, এটা দোষের কিছু নয়। তবে একজন ঢাকায় নির্বাচন করবে। আর দুজন আছি একই এলাকায়। এতে আমি তেমন কোনো সমস্যা দেখছি না। আমাকে দল এখানে মনোনয়ন দিয়েছে। দেখা যাক কী হয়। তবে যেখানেই যাই, ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী, জয়ী হব ইনশা আল্লাহ।’
উল্লেখ্য, নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাঁর বাড়ি মদন উপজেলায়।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে