
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই আসনে বাবর পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৩৪৩ ভোট। তবে ১৪৯ ভোটকেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে মাত্র এক ভোটের জন্য প্রতিপক্ষের কাছে হেরেছেন বাবর। এ জন্য নির্বাচনী আসনের সবগুলো ভোটকেন্দ্রে পাসের রেকর্ড করতে পারেননি তিনি।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এদিন দিবাগত রাত ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পরদিন শুক্রবার বেলা ১১টায় লিখিত আকারে ফলাফল প্রকাশ করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, নেত্রকোনা-৪ আসনের তিন উপজেলায় ভোটকেন্দ্র ১৪৯টি। এর মধ্যে ১৪৮টি কেন্দ্রে লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে হেরে যান তিনি। ওই কেন্দ্রে বাবর পেয়েছেন ৪৮৩ ভোট। আর জামায়াতে ইসলামীর আল হেলাল পেয়েছেন ৪৮৪ ভোট।
নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৯৫টি।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১১ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে