
পণ্য পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবহার করতে চায় নেপাল। তবে এই মুহূর্তে যাত্রীবাহী ট্রেন চালুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল।
আজ বৃহস্পতিবার বিকেলে রহনপুর সীমান্তের রেলওয়ে ট্রানজিট পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
ললিতা সিলওয়াল বলেন, নেপাল স্থলবেষ্টিত দেশ হওয়ায় সমুদ্রপথ ব্যবহার কঠিন। তাই ২০০১ সাল থেকে বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলওয়ে রুট ব্যবহার করে সারসহ বিভিন্ন পণ্য আমদানি করে নেপাল। এই রুটটি যাতে নেপালের ব্যবসায়ীরা আরও বেশি ব্যবহার করতে পারে সে জন্যই নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রহনপুর শুল্ক স্টেশন পরিদর্শনে এসেছেন।
ললিতা সিলওয়াল বিকেলে সড়ক পথে রহনপুর স্টেশনে পৌঁছান। পরে বাংলাদেশ রেলওয়ের বিশেষ মোটর ট্রলিতে সীমান্তের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মো. মিহরাবুর রশিদ খাঁনসহ নেপাল দূতাবাস ও রেলওয়ের কর্মকর্তারা।
মো. মিহরাবুর রশিদ খাঁন বলেন, দেশের পাঁচটি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে দুটি দিয়ে ভারত হয়ে নেপালে পণ্য পরিবহন করা হয়। এর মধ্যে একটি রহনপুর সিঙ্গাবাদ রুট। আরেকটি বাংলাদেশের দিনাজপুরের বিরল ও ভারতের উত্তর দিনাজপুরের রাধিকাপুর রুট। রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে পণ্য পরিবহন আরও বাড়ানো যায় কীভাবে সে জন্য তাঁরা পরিদর্শনে এসেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে