নাটোরে সিএনজিচালিত অটোরিকশা ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটোচার্জার রিকশায় করে নাটোর আসছিলেন। পেছনে দুজন যাত্রীসহ একটি বউ রিকশাও (ছোট অটোচার্জার) ছিল। তারা সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি বলেন, তাতে অন্তত আটজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ ঘণ্টা আগে