চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বছরের প্রথমদিকে বন্যার পানি বেড়ে গিয়েছিল। তবে বন্যার পানি নেমে যাওয়ায় গত ১ মাসে ফসলের মাঠ চাষের উপযোগী হয়ে উঠেছে। এসব জমি প্রস্তুত করতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ৩২ হাজার ৫ শত ৮৫ হেক্টর। এসব জমিতে ধান, পাট ও সরিষার ভালো ফলন হয়। পাশাপাশি বিভিন্ন মৌসুমি সবজির চাষ হয়ে থাকে। এসব কৃষিপণ্য নিজ এলাকার চাহিদা মিটিয়ে জাতীয় খাদ্যশস্য ভান্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি বছর রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৯ শত ২৫ হেক্টর জমিতে, চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৫ শত ৫৮ মেট্রিকটন। গত বছর লক্ষ্যমাত্রা ৮ হাজার ৮ শত হেক্টর হলেও আবাদ হয়েছিল ৮ হাজার ৯ শত ২৫ হেক্টর জমি। গত বছরের তুলনায় চলতি বছরে দ্বিগুণ ফলন হবে বলে আশা করা হচ্ছে।
পৌর শহরে কৃষক এনায়েতনগর গ্রামের শাহেদ আলী মল্লিক বলেন, বোরো ধান কাটার পর বর্ষার পানির কারণে জমি অনাবাদি রাখতে হয়। এবারে গত বছরের চেয়ে বেশি পানি হলেও দেড় মাস আগে পানি নেমে যাওয়ায় জমি অনাবাদি রাখার সুযোগ নেই। জমি প্রস্তুত, বীজতলা থেকে বীজ তলা এবং বীজ রোপণে কৃষকেরা মাঠে নেমে গেছেন।
এই সময় এনায়েতপুর গ্রামের দিনমজুর হাতেম আলী মল্লিক বলেন, সারা বছর আমরা মাঠে কাজ করি। এই সময় বন্যার পানির কারণে মাঠ তলিয়ে থাকায় বেকার সময় পার করতে হতো। কিন্তু এবারে এমন হয়নি, রোপা আমন রোপণ করার প্রস্তুতি নিচ্ছে। মাঠে কাজও শুরু হয়েছে। ৩৫০ টাকা প্রতিদিন মজুরি হিসেবে আমরা মাঠে কাজ করছি।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি বলেন, প্রতিবারের চেয়ে এবারে কৃষক বেশি জমিতে রোপা আমন রোপন শুরু করেছে। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় রোপন শুরু হয়েছে। এবং কিছু এলাকায় জমি প্রস্তত করছে কৃষক। এবারে বন্যার পানি না থাকায় এ অঞ্চলে ফলন ভালো হবে বলে আশা করা যায়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে