
নওগাঁয় ধান ও চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে এক চালকল মালিকের (মিলার) বিরুদ্ধে মামলা হয়েছে। খাদ্য বিভাগ বাদী হয়ে এ মামলা করেছে। একই সঙ্গে মজুত করা ২০৩ টন ধান ও ৩৫ টন চালসহ গুদাম বন্ধ করে (সিলগালা) দেওয়া হয়।
আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালত চালকলটি বন্ধের আদেশ দেন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, চালকলমালিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ রয়েছে। তাঁরা অবৈধভাবে ধান ও চাল মজুত করছেন। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় শহরের নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়। পাশাপাশি মজুত করা চাল ও ধানের গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, খাদ্যপণ্য মজুত করা আইনত নিষিদ্ধ এবং এটি দেশের খাদ্য নিরাপত্তাব্যবস্থা নষ্ট করতে পারে। তাই এমন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে