
সিরাজগঞ্জের কামারখন্দে তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছেন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৮ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া প্রতিদিন ২৫-৩০ জন সর্দিকাশি, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকেরা বলছেন, প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত কয়েক দিনের অতিরিক্ত গরমের কারণে পানির চাহিদা বাড়ছে। অনিরাপদ পানি পান ও খাবার গ্রহণের মাধ্যমে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে।
ডায়রিয়া আক্রান্ত হলে শরীর থেকে বেশি পরিমাণে পানি ও লবণ বেরিয়ে যায়। চিকিৎসকেরা জানান, বিষয়টা অনেক ক্ষেত্রেই গুরুত্বের সঙ্গে নেন না অভিভাবকেরা। এতে অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ ছাড়া রোগীর যতবার পাতলা পায়খানা হবে, ততবার একটি করে খাবার স্যালাইন খাওয়াতে হবে।
আজ সোমবার সকালে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বয়সের ৮ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন ১৫-২০ জন করে ডায়রিয়ার রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।’
মোহাম্মদ ইব্রাহিম আরও জানান, প্রতিদিন প্রায় ২৫-৩০ জন সর্দিকাশি, নিউমোনিয়া, দুর্বলতার রোগীদের আউটডোর থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডায়রিয়া রোগীদেরকে প্যাকেট স্যালাইন ও অন্যান্য তরল খাবার ডাবের পানি, ভাতের মাড় খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া তিনি হিট স্ট্রোক রোগীদেরকে ঠান্ডা স্থানে নিয়ে হাত পাখা দিয়ে বাতাস করা ও ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে গা মুছে দেওয়ার পরামর্শ দেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে