
সিরাজগঞ্জের কামারখন্দে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ইতিমধ্যে আদার আবাদে ভালো ফলন দেখা দিয়েছে। এতে লাভবান হবেন বলে আশা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, উপজেলার ১২টি ব্লকে ২৫ জন কৃষক প্রায় দেড় হাজার বস্তায় আদা চাষ করেছেন। প্রতি বস্তায় দুই কেজির ওপরে আদার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রায় তিন হাজার কেজি আদা উৎপাদন হতে পারে।
ফুলজোড় নদীর নুরনগর তালপট্টি চরের কৃষক লিটন আলী সেখ বলেন, আগে আমরা জমিতে আদা চাষ করেছি। সেখানে প্রতি বিঘায় এক থেকে দেড় মণ আদা উৎপাদন হয়েছে। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানেও বস্তায় আদা চাষ করা সম্ভব।
কৃষক লিটন সেখ আরও বলেন, পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করায় বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। পরে একটি পরিত্যক্ত স্থানে ৬০০টি বস্তায় বারি-১ ও বারি-২ জাতের আদা চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে খরচ বাদে লক্ষাধিক টাকা লাভ হবে।
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ জানান, বস্তায় আদা চাষে সফলতা দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন। ১২টি ব্লকে ১ হাজার ২০০টি বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১ হাজার ৫০০টি বস্তায় আদা চাষ হয়েছে। বস্তায় আদা চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি সহায়তা দেওয়া হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে