
রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করানো গ্রহণযোগ্য নয়। কেউ যেন আইনের আশ্রয় নিতে বৈষম্যের শিকার না হন। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগও হবে না।’
গতকাল রোববার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘এবারের এইচএসসির ফলাফল মূল্যায়নে যাদের অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে। সে প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ড. হুমায়ূন কবীর বলেন, ‘প্রকল্পের নকশা তৈরির সময় সচেতন থাকতে হবে। নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে, পণ্যের গুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ প্রক্রিয়ায় করতে হবে।’ তিনি স্থানীয়দের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে। এটা আরও দুই মাস থাকতে পারে। চলতি বছর যারা জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা মিস করবে, তারা আর এটা নিতে পারবে না। কারণ, পরে এটা আর সরকারিভাবে দেওয়া হবে না।
সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা অংশ নেন। এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকেরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে