
চাচার ঋণে গ্যারান্টর ছিলেন বাবা। এই কারণে এক ছাত্রীর উপবৃত্তির টাকা আটকে দিয়েছিল ব্যাংক। সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর সেই টাকা ফেরত দিয়েছেন ব্যাংক ম্যানেজার।
ভুক্তভোগী ছাত্রী রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির সানজিদা সুলতানা জয়া। পঞ্চম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। সেই বৃত্তির ৫ হাজার ৯০০ টাকা জমা ছিল স্থানীয় সোনালী ব্যাংক মুন্ডুমালা হাট শাখায়। ২৯ জুলাই টাকা তুলতে গেলে ব্যাংক ম্যানেজার মিঠুন কুমার দেব বলেন, ‘আমাদের ব্যাংকে তোমার চাচা আতাউর রহমানের পুরোনো ক্ষুদ্র ঋণের বকেয়া রয়েছে। আর সেই ঋণের গ্যারান্টর তোমার বাবা। তাই তোমার বৃত্তির টাকা কেটে ঋণ পরিশোধে জমা করা হবে।’
ম্যানেজারের এই কথা শুনে ব্যাংকেই কান্নায় ভেঙে পড়ে জয়া। আজকের পত্রিকাসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পরই বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। তানোর উপজেলা প্রশাসন, রাজশাহী জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়।
আজ সোমবার বিকেল ৫টায় তানোর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে বিশেষ ব্যবস্থায় জয়ার হাতে বৃত্তির নগদ ৫ হাজার ৯০০ টাকা তুলে দেওয়া হয়।
এ সময় রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, মুন্ডুমালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি, সোনালী ব্যাংক মুন্ডুমালা হাটশাখার ম্যানেজার মিঠন কুমার দেব ছাড়াও ভুক্তভোগীর ছাত্রী সানজিদা সুলতানা জয়া ও তাঁর মা জেবুননেসা, তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক আসাদুজ্জামান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও পংকজ চন্দ্র বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি আমার নজরে আসে। আজ বিকেলে সবার উপস্থিতিতে ব্যাংক কর্মকর্তা ও স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ছাত্রীর হাতে বৃত্তির ৫ হাজার ৯০০ টাকা তুলে দেওয়া হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে বৃত্তির টাকা হাতে পাওয়ায় খুশি স্কুল ছাত্রী সানজিদা সুলতানা জয়া। সে এই প্রতিবেদককে বলে, আমার কষ্ট দেখে সাংবাদিকরা আমাকে নিয়ে নিউজ করার পর ইউএনও স্যার তাঁর অফিসে ডেকে আমার বৃত্তির টাকা দিয়েছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে