
পাঁচ বছর পর আজ রোববার রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এই জনসভায় যোগ দিতে আজ সকাল থেকেই নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করতে শুরু করেছেন।
রাজশাহী ও আশপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসার মাঠে ঢুকছেন। নানা স্লোগানে তাঁরা মুখর করে তুলছেন চারপাশ। সকাল ৯টার মধ্যে মাদ্রাসার মাঠের অর্ধেক মানুষে পূর্ণ হয়ে গেছে। সকাল ৮টায় মাদ্রাসার মাঠ নেতা-কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরেছেন নানা রঙের টি-শার্ট, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
আজ সকাল ১০টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস নবীন পুলিশ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাদ্রাসার মাঠে জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনসভা থেকে দলীয় প্রধান দলের নেতা-কর্মীদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আগামী নির্বাচনের জন্য চাইবেন নৌকা প্রতীকে ভোট।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেছেন। বিভাগের আট জেলা থেকে এ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এতে যোগ দেবেন। সকাল সাড়ে ৯টার মধ্যেই আমরা জনসভা শুরু করব। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে