
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘ভেড়া পালন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী হতে এবং দেশে আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। পর্যাপ্ত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নয়, পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষাবলয়ের আওতায় নানা রকম ভাতা দিচ্ছে সরকার। এতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।’
আজ রোববার নিয়ামতপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০০ পরিবারের মধ্যে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কৃষকদের বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘দেশে সারের অভাব নেই, পর্যাপ্ত মজুত আছে। সরকার সার আমদানিতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।’ এ সময় জনগণকে দেশের উন্নয়নে সরকারের পাশে থাকার আহ্বান জানান মন্ত্রী।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন ও ডা. মো. ইয়ামিন আলী।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে