
নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় বাধা দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান ও দুই সদস্য আহত হন। প্রতিবাদে প্রায় আধঘণ্টা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অবরোধ করে রাখেন চেয়ারম্যানের অনুসারীরা। এ সময় রাস্তার যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় দিকে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা তা তুলে নেন।
আহতরা হলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সদস্য আলিম মুনশি ও সংরক্ষিত নারী সদস্য শারমিন সুলতানা।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, দুপুর ১২টার দিকে ইউপি কার্যালয়ের অফিস কক্ষে থাকা অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্যের অনুসারী তিরাইল গ্রামের আতিকুর রহমান মাস্টার (৪৭), নটাবাড়িয়া গ্রামের রানা আহমেদ (৩৫), পারকোল গ্রামের সিরাজ আলীসহ (৪০) ১৫ থেকে ২০ জন প্রবেশ করেন। তাঁরা আমাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চালের অর্ধেক বিতরণ করার কথা বলে। ইউপি কার্যালয়ের বরাদ্দকৃত চাল তাঁদের কেন বিতরণ করতে দিতে হবে—জানতে চাইলে মারধর শুরু করেন। এ সময় ইউপি সদস্য আব্দুল আলিম মুনশি ও সংরক্ষিত নারী সদস্য শারমিন সুলতানা এগিয়ে আসলে তাঁদেরও মারধরসহ অফিস কক্ষ ভাঙচুর করে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘গত ঈদুল ফিতরে আমি বিতরণ করতে দিয়েছিলাম। তাঁরা বিতরণ না করে চাল নিয়ে চলে যায়। পরে আমাকে চাল কিনে বিতরণ করতে হয়েছিল।’
ইউপি সদস্য আলিম মুনশি বলেন, ‘চেয়ারম্যানকে মারধর করার সময় আমি বাধা দিই। তখন আমাকে মেরে আমার পকেটে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।’
তিরাইল পশ্চিমপাড়া গ্রামের জিন্নাত মণ্ডল বলেন, ‘ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলতে আতিকুর রহমান মাস্টারসহ কয়েকজন মারধর শুরু করে। মেম্বার ছাড়াতে গিয়ে আহত হন।’
অভিযুক্ত সিরাজ হোসেন বলেন, ‘চেয়ারম্যান নিজেই তো আমাদের মারধর করেছে। আমরা মারতে যাব কেন।’
নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে