
সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই দুই গরুসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা জেলার সুজানগর থানার শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪০), প্রতাপ উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০), আলিয়াপুর গ্রামের জমশের মণ্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মণ্ডল (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, ৬ মার্চ রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গীর হোসেনের গোয়ালঘর থেকে গরু চুরি হয়। পরে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে দুটি গরুসহ চার চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে