
পরীক্ষা শুরু সকাল ১০টায়, আর আধা ঘণ্টা আগে কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীকে। নওগাঁ থেকে রাজশাহী পৌঁছে ফাহাদ ফয়সাল যখন কেন্দ্রের সামনে তখন ৯টা ৪০ মিনিট। পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক বন্ধ। তিনি গেটে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তাঁকে ভেতরে ঢোকানোর জন্য; কিন্তু তারা রাজি নয়। ফটক টপকে ফাহাদ ভেতরে ঢুকলে পুলিশ তাকে বের করে আনে। এ সময় ফাহাদ রাস্তায় মাথা ঠুকে আহাজারি করে বলতে থাকেন, ‘এটা আমার লাস্ট বিসিএস। আমাকে মেরে ফেলেন ভাই।’
ঘটনাটি ঘটে আজ শুক্রবার ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রাজশাহীর মসজিদ মিশন একাডেমি কেন্দ্রে।
সকাল ৯টা ৪২ মিনিটে মসজিদ মিশন একাডেমির সামনে দেখা যায়, ফাহাদ প্রধান ফটক টপকে ভেতরে ঢুকছেন। তিনি ভেতরে ঢুকে যাওয়ার পর দুজন পুলিশ তাকে ধরে ফেলেন। এ সময় ফটকের বাইরে থেকে এক নারী ‘ঢুকতে দেন প্লিজ’ বলে চিৎকার করতে থাকেন। পুলিশ বের করে দেওয়ার পর কাঁদতে কাঁদতে ফাহাদ রাস্তায় শুয়ে বলেন থাকেন–‘এটা আমার লাস্ট বিসিএস ছিল। আমাকে মেরে ফেলেন ভাই।’ এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তখন একজন পুলিশ সদস্য এসে তাকে বলেন, ‘এই ভাই, ওঠেন।’ পরে উঠে ফাহাদ প্রধান ফটকের কাছে পড়ে থাকা কলম আর প্রবেশপত্র নিতে আসেন। আবারও তিনি রাস্তায় হাত আর মাথা ঠুকতে থাকেন। ফাহাদ বলেন, ‘আমি মরে যাব। আমি মরে যাব। আমার লাস্ট বিসিএস ছিল এটা।’
পরে এক ব্যক্তি ফাহাদকে ভেতরে ঢোকানোর চেষ্টা করেন, কিন্তু পুলিশের বাধায় ব্যর্থ হন। একই সময় কেন্দ্রের সামনে অভিভাবকেরা বলেন, ‘পরীক্ষা তো এখনো শুরু হয়নি। ছেলেটাকে ঢুকতে দেওয়া উচিত ছিল।’ কিছুক্ষণ পরে ফাহাদ সেখান থেকে চলে যান। ফাহাদের নিবন্ধন নম্বর ছিল-১২০২৬০০২।
এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) রাজশাহী, কার্যালয়ের উপপরিচালক নূর আহমেদ মাছুম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন আগে আমাদের চেয়ারম্যান মহোদয় সব কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছিলেন। তিনি নির্দেশ দেন, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেওয়া না হয়। এই নির্দেশনায় বাস্তবায়ন করা হয়েছে। পরীক্ষার্থীরই আরও আগে আসা উচিত ছিল। তাহলে তিনি পরীক্ষা দিতে পারতেন।’
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রাজশাহী মহানগরীর ২৯টি কেন্দ্রে বিভাগের আট জেলার মোট পরীক্ষার্থী ছিলেন ৩১ হাজার ৯৪৭ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ২৪ হাজার ১১৮ জন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা শেষ হয়েছে। তবে নগরীর শাহমখদুম কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্য কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে