গতকাল রোববার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবলের। এদিন বিশ্বকাপে নিজ দলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ‘হেক্সা’ জয়ের মিশনে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছে তাঁরা।
রোববার আর্জেন্টিনার মিছিলের পরপরই (আজ) সোমবার দুপুর ১টায় আনন্দ মিছিলের ঘোষণা দেয় রাবি শাখা ব্রাজিল ফ্যানস ক্লাব। মিছিলে অংশ নিতে দুপুর সাড়ে ১২টা থেকেই সমর্থকেরা দলে দলে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। পরে দুপুর ১টায় বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টুকিটাকি চত্বর থেকে শুরু করে প্যারিস রোড ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্রাজিল ফ্যানস ক্লাবের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, ‘ব্রাজিল সব সময় চ্যাম্পিয়ন টিম। যখন থেকে বিশ্বকাপ শুরু হয়েছে তখন থেকে ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে খেলছে। আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। যার মাধ্যমে আমাদের হেক্সা মিশন পূর্ণ হবে।’
আনন্দ মিছিলে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘নান্দনিক ফুটবলের যদি কোনো দল থাকে, তার নাম ব্রাজিল। মিশন হেক্সা জয়ের উদ্দেশে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা এক হয়েছি। উদ্দেশ্য একটাই তা হচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ জয়।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে