
প্রায় ১৩ বছর বন্ধ থাকার পর কোরবানি ঈদকে সামনে রেখে চালু হতে যাচ্ছে মল্লিকা সিনেমা হল। নতুন সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে নতুন রূপে উদ্বোধন হতে যাচ্ছে হলটি। আজ বুধবার সকালে মল্লিকা সিনামা হল চত্বরে গিয়ে মানুষের আনাগোনা ও উচ্ছ্বাস চোখে পড়ে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার আমায়তাড়া বাজার এলাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মল্লিকা সিনেমা হলটি সংস্কারের কাজ করছেন কয়েকজন শ্রমিক। সত্যি কি সিনেমা হল চালু হতে যাচ্ছে? বিষয়টি স্বচক্ষে দেখার জন্য বিনোদনপ্রেমীদের বেড়েছে ভিড়। সিনেমা হলের ভেতরে দর্শকদের চেয়ারগুলো নেই। দক্ষিণ পাশে নারীদের বসার জায়গার অবস্থা বেহাল। এগুলো সংস্কারের কাজ চলছে।
দেয়ালের পলেস্তারা খুলে পড়েছে। সিনেমা হলের ভেতরে মেঝের বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় গর্ত। প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসনগুলো দেখে মনেই হবে না যে এখানে একসময় দর্শকদের কোলাহল ছিল। ঈদকে সামনে রেখে কয়েকজন যুবকের চেষ্টায় প্রাণ পেতে শুরু করেছে মল্লিকা সিনেমা হল।
মল্লিকা সিনেমা হলের মালিকের ছেলে দেওয়ান মাজেদুল ইসলাম সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা মরহুম এমদাদ আলী দেওয়ান ১৯৮৬ সালে মল্লিকা সিনেমা হল চালু করেন। ২০১০ সালে হলটি বন্ধ হয়ে যায়। এরপর ১৩ বছর ধর পেরিয়ে গেছে। ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করতে হয়েছে প্রজেক্টর ও চেয়ার।’
সায়েম আক্ষেপ করে বলেন, ‘কখনো ক্লিনিক আবার কখনো ভাঙারির দোকান ভাড়া দিতে হয়েছে এখানে। এখন কিছুই নেই। শুধু বাবার স্মৃতিবিজড়িত সিনেমা হলের ভবনটি দাঁড়িয়ে আছে। দর্শকদের অনুরোধে আবার নতুন করে কোরবানি ঈদে প্রাণ ফিরে পাবে বলে আশা করছি।’
কৈগ্রাম এলাকার বাসিন্দা ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘একসময় এই সিনেমা হলে কতই যে ছবি দেখেছি, তার কোনো হিসাব নেই! কখন কোন সিনেমা আসছে—তা জানতে প্রতিদিন প্রচার-প্রচারণার মাইকের অপেক্ষায় থাকতাম। সেই যে বন্ধ হলো, আর সিনেমা দেখা হয়নি।’ লোকমুখে সিনেমা হলটি চালু হবে জানতে পেরে একনজর দেখার জন্য ছুটে এসেছেন ওমর ফারুক।
দশম শ্রেণির শিক্ষার্থী লুইসার আহমেদ বলে, ‘মা-বাবার মুখে সিনেমা হলে ছবি দেখার অনেক গল্প শুনেছি। কিন্তু কখনো সিনেমা হলে বসে থেকে সিনেমা দেখা হয়ে ওঠেনি। মল্লিকা সিনেমা হলটি ঈদের দিন উদ্বোধন হবে জানতে পেরে দেখতে এসেছি। মা-বাবার সঙ্গে ছবি দেখতে আসার ইচ্ছে আছে।’
পৌর কমিশনার আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিনোদনপ্রেমী প্রতিটি মানুষের জীবনে আবেগ অনুভূতি ছড়িয়ে আছে মল্লিকা সিনেমা হলকে ঘিরে। ছাত্রজীবনে ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখার মজাটাই ছিল আলাদা! সুস্থ বিনোদন ফিরে এলে মোবাইলের ওপর আসক্তি ও বিভিন্ন ধরনের নেশা থেকে তরুণ–যুবকেরা রেহাই পাবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে