রাজশাহী: গ্রীষ্মের শুরুতে রাজশাহীর বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু লিচু। তবে লিচুর দাম আকাশছোঁয়া। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। যা নিম্ন আয়ের সাধারণ মানুষের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, বাগানে লিচু কম। তাই দাম বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কেজেএম আবদুল আউয়াল বলেন, এবার তাপমাত্রা বেশি থাকায় লিচুর ফুল নষ্ট হয়েছে। খরার কবলে অনেক লিচুর গুটিও ঝরেছে। তাই উৎপাদন কম। এর প্রভাব পড়েছে বাজারে।
আজ শুক্রবার সকালে মহানগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে একটি অটোরিকশায় করে বোম্বাই জাতের লিচু আনেন জেলার বাঘা উপজেলার চাষি তৌহিদুল হক। অটোরিকশাটি ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকজন খুচরা ব্যবসায়ী লিচুগুলো কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
আনিসুর রহমান নামে এক খুচরা বিক্রেতা বলেন, ‘কতদামে লিচু কিনলাম সেটা তো নিজের চোখেই দেখলেন। ২৮০ টাকায় কিনে ৩৫০ টাকায় বিক্রি করছি। সারাদিন রোদের মধ্যে বসে এসব লিচু এখন বিক্রি করতে হবে। কাঁচামাল নষ্টও হবে। একটু বেশি দামে বিক্রি না করলে লাভ হবে না।’
এর আগে গতকাল বৃহস্পতিবার বড় মসজিদ চত্বরে খুচরা বিক্রেতা কুরবান আলী ১০০ লিচু বিক্রি করছিলেন ৩৮০ টাকা দরে। তিনি বলেন, ‘আপনারা তো খালি লিখবেন দাম বেড়ে গেল, দাম বেড়ে গেল। কিন্তু আমরা বাগানে গিয়ে লিচু পাচ্ছি না। যে সামান্য লিচু পাওয়া যাচ্ছে, দাম বেশি। বাধ্য হয়ে বেশি দাম দিয়েই কিনে আনতে হচ্ছে। এরপর তো আর কম দামে বিক্রি করা যায় না।’
বিক্রেতারা বাগানে লিচুর সংকটের কথা জানালেও মহানগরীর প্রতিটি মোড়ে মোড়ে লিচু বিক্রি করতে দেখা যাচ্ছে। রেলগেট এলাকায় লিচু কেনার সময় জুলেখা বেগম নামে এক গৃহিনী বললেন, ‘কয়দিন আগে দেশি লিচু প্রথমে উঠে। সেটার দাম কিছুটা কম ছিল। কিন্তু ওই লিচুটা ছিল টক। এখন ভাল লিচু আসার সঙ্গে সঙ্গে দাম বেড়ে গেছে। এত দাম খুবই অস্বাভাবিক।’
কৃষি বিভাগের তথ্যমতে, রাজশাহীতে এ বছর ৫৩০ হেক্টর জমিতে বোম্বাই, মাদ্রাজি, কাদমি, মোজাফফরপুরী, বেদানা, কালীবাড়ি, মঙ্গলবাড়ি, চায়না-৩, বারি-১, বারি-২ ও বারি-৩ জাতের লিচু গাছ রয়েছে। প্রতি হেক্টরে ৭ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা আছে। আর রাজশাহীর লিচুতে জেলার চাহিদাও মেটে না। চাহিদা মেটাতে লিচু আসে পাবনার ঈশ্বরদী থেকে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দীন বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি এবার সবখানেই লিচুর উৎপাদন কম। আর উৎপাদন কম বলেই দাম বেশি। এবার হুট করেই লিচু শেষ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি লিচু খেয়ে নিতে হবে। তা না হলে পরে পাওয়া যাবে না।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে