রিটেইল চেইন ‘স্বপ্ন’-এ চাকরি হয়েছে ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর কবিরের। আজ বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন স্বপ্ন-এর রিটেইল এক্সপানশন বিভাগের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গৃহশিক্ষক আলমগীর কবিরের চাকরির ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান রিটেল চেইন ‘স্বপ্ন’-এর রিসার্চ অ্যাসোসিয়েট পদে তাঁকে চাকরি প্রদান করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির। আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উপস্থিতিতে আলমগীর কবিরের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন মো. সামসুদ্দোহা শিমুল।
এর আগে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার।
দুপুর ১২টার দিকে আলমগীর কবির বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা আলমগীরের সঙ্গে কথা বলেন এসপি। এ সময় তাঁর কাছে থেকে বিস্তারিত কথাবার্তা শোনেন এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এসপি আজকের পত্রিকাকে বলেন, ‘কথা বলার জন্য তাঁকে আমার কার্যালয়ে ডেকেছি। কথা বলে মনে হয়েছে, তাঁর চাকরি দরকার।’
সুদীপ কুমার চক্রবর্ত্তী আরও বলেন, ‘আপাতত পোস্টার ছাপানোর ব্যাপারে তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে, তিনি মানসিকভাবে স্ট্যাবল না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে