
বগুড়ার ধুনট থেকে সদ্য বদলি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। আজ বৃহস্পতিবার উপজেলায় তাঁর শেষ কর্মদিবস ছিল। এদিন তাঁর সরকারি বাসভবন থেকে করোনাকালীন ২০২১ সালের ‘প্রধানমন্ত্রীর উপহারের’ ২২১ বস্তা ত্রাণসামগ্রী বেলা ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের হেফাজতে রাখেন, যা বর্তমানে খাওয়ার অযোগ্য। বিষয়টি জানাজানি হলে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংবাদকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড় শুরু হয়।
ইউএনও সঞ্জয় কুমার মহন্তকে গত ৭ মার্চ ধুনট উপজেলা থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বদলি করা হয়।
ঘটনাস্থলে দেখা যায়, চাল, ডাল, লবণ, তেল, চিড়া, নুডলস, চিনি, হলুদ, মরিচ, ধনে, গুঁড়া মসলার সাড়ে ১৫ কেজি ওজনের বস্তার গায়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, ত্রাণসামগ্রী হিসেবে বিনা মূল্যে বিতরণের জন্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছর’ লেখা রয়েছে। প্রায় দুই বছরের অধিক সময়ে এই ত্রাণসামগ্রী মেয়াদোত্তীর্ণ হয়ে খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও সঞ্জয় কুমার মহন্ত শেষ কর্মদিবসে ২২১ বস্তা ত্রাণসামগ্রী শ্রমিক দিয়ে তাঁর সরকারি বাসায় রেখেছেন এবং ২০২২ সালের ২৫ জুলাই তারিখের তৎকালীন জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত একটি বরাদ্দপত্র দিয়েছেন। রেখে দেওয়া ত্রাণসামগ্রী অনেকটাই খাওয়ার অযোগ্য।’
এ বিষয়ে ইউএনও সঞ্জয় কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ত্রাণসামগ্রী তিন মাস আগে বরাদ্দ পেয়েছি। সেগুলো কিছু বিতরণ করা হয়েছে। আমার বদলির কারণে ত্রাণসামগ্রীগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও সঞ্জয় কুমার মহন্ত সরকারি ত্রাণসামগ্রী অসৎ উদ্দেশ্যে বিতরণ না করে নষ্ট করেছেন। বিষয়টি তদন্ত করে ইউএনওর বিরুদ্ধে শাস্তির দাবি জানান তিনি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে