
বগুড়ায় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘আগে মির্জা ফখরুল ইসলামের অনুপ্রেরণা ছিল খালেদা জিয়া-তারেক জিয়া। এরপর অনুপ্রেরণা হলো আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। তাদের কাছে যেতে যেতে পায়ের তলায় ঠোসা পড়ে গেছে।’
কামাল হোসেন আরও বলেন, ‘কয়েক দিন আগে দেখলাম মির্জা ফখরুল বলছেন, “আমার শক্তি সাহস আর অনুপ্রেরণা হচ্ছে হিরো আলম।” এখন মির্জা ফখরুল হিরো আলমের ওপর ভর করছেন। তিনি বলছেন, “বাবা তুমি এসো, তুমিই আমার ওস্তাদ, তোমাকে আমরা নমিনেশন দেব বিএনপি থেকে।”’
আজ শনিবার দুপুরে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন এসব কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বগুড়া জেলা আওয়ামী লীগ।
যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ গড়ার আহ্বান জানান কামাল হোসেন। তিনি বলেন, ‘বিএনপির অপশক্তি যেন আর কোনো হামলা করতে না পারে—এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কারও গাড়িতে যদি হামলা হয়, তাহলে বিএনপির বাড়ি বাড়ি হামলা করা হবে। কোনো সাধারণ মানুষের ওপর যদি হামলা করা হয়, তাহলে বিএনপির নেতাদের বাড়িতে হামলা করা হবে। আন্দোলনের নামে যদি আর কোনো শিশু আহত হয়, সাধারণ মানুষের ওপর হামলা করা হয়—তাহলে সেই হামলাকারীর হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে