
পাবনার আতাইকুলায় মো. আসিফ (৩২) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুট মিল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম কসাইয়ের ছেলে। চার মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
নিহতের ছোট ভাই নীরব হোসেন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়িতে খাওয়াদাওয়া করে ভাই কাছারপুরের একটি জলসায় যান। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরেননি। আজ সকালে খবর পেয়ে গঙ্গারামপুরে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। তাঁর গোপনাঙ্গও কাটা ছিল। ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে