
আর এক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে অনেকে ৷ সড়ক পথে চাপ থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীপথে ৷ এই পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা ৷ এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷
অনেকেই সারা বছর বাড়িতে না এলেও নাড়ির টানে দুটি ঈদে বাড়িতে আসে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তখন আনন্দ হয় নিরানন্দ ৷ আবার অনেকের বাড়ি নদীর মাঝে চরে হওয়ায় বাধ্য হয়েই পাড়ি দিতে হয় যমুনা ৷ যার ফলে নিজ উপজেলায় পা দেওয়ার পরেই শুরু হয় জীবনের চরম ঝুঁকি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরজাজুরিয়া, আজিমুদ্দিন মোড়, জোতপাড়া, ভূতের মোড়, এনায়েতপুর নৌঘাটসহ অসংখ্য স্পট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছে যাত্রীরা। নৌকার মাঝিরাও লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে।
উপজেলার হাপানিয়া চরের জাকির হোসেন বলেন, ঈদের মধ্যে মানুষজন গ্রামের বাড়িতে আসে আনন্দ করতে, কিন্তু প্রায়ই যমুনায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ এর আগেও ঈদের পরেরদিন বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল।
হাটাইল চরের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় করে যমুনা পাড়ি দিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা।
যমুনা পাড়ি দিতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও কম নয়। ধনিকশ্রেণির মানুষ নৌকা রিজার্ভ করে নিয়ে গেলেও গরিব মানুষগুলো ভাড়ায়চালিত নৌকায় পার হচ্ছে। এদিকে বেশি টাকার আশায় কিছু মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে যমুনা। ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিকেল ৪ ঘটিকায় নৌকা চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ মাঝিদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নৌ-পুলিশ টহলে আছে বলে তিনি জানান।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে