
সীমান্তে দুই দেশের বাসিন্দাদের সংঘর্ষের চার দিন পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মতে, সীমান্তের ১৫০ গজের ভেতরে কৃষক ছাড়া অন্য কাউকে যেতে দেওয়া হবে না।
আজ বুধবার উপজেলার সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১ বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবলে এ রউফ, আর বিএসএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।
এ ছাড়া বৈঠকে বিজিবির চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সার্বিক আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না।
তিনি আরও বলেন, সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা করে সমন্বিতভাবে সমাধান করা হবে। উভয় দেশের মিডিয়ার মাধ্যমে সীমান্ত সম্পর্কিত কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না। এ ছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালান বন্ধে যথাযথভাবে দুই বাহিনীর কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।
এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা নিয়ে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভারতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট-পাথর নিক্ষেপ করে। এতে চার বাংলাদেশি আহত হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে