
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। আজ সোমবার দুজন সফরসঙ্গীসহ ভারতের কোচবিহারের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
বুড়িমারী ইমিগ্রেশন সূত্র জানায়, ৫ আগস্ট সরকার পদত্যাগের পর রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল লালমনিরহাটের বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভুটানে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ বাংলাদেশে ফিরেছেন এ ভুটানি রাষ্ট্রদূত।
এ সময় উপস্থিত লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান, বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ আহসান হাবীব সরকার পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে