ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ধসে যাওয়া রোধে নির্মাণ করা হয়েছে গাইড ওয়াল ও প্রাচীর। সম্প্রতি উপজেলা প্রশাসনের অর্থায়নে এসব নির্মাণ করা হয়।
গত বছরের ১৫ ডিসেম্বর ‘রাণীশংকৈল খুনিয়াদীঘি স্মৃতিসৌধ ধসে যাওয়ার আশঙ্কা’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। স্থানীয়দের বরাতে সংবাদে বলা হয়, উপজেলা প্রশাসনের সঠিক তদারকির অভাবে স্মৃতিসৌধের সঙ্গে থাকা পুকুরটিতে প্রতি বছর মাটি ধসে পড়ছে। স্মৃতিসৌধের কাছের মাটি ধসার আশঙ্কা দেখা দিয়েছে। মাটি ধসে গেলে স্মৃতিসৌধের সীমানা প্রাচীরসহ গণকবরের মাটিও ধসে শহীদদের স্মৃতি বিজড়িত মাটি বিলীন হয়ে যেতে পারে। অবশ্য মাটি ধসে একটি মেহগনি গাছ পুকুরের পানিতে পড়ে।
ওই সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধের নিরাপত্তাজনিত ইটের প্রাচীর সংস্কার করা হয়েছে। এ ছাড়া স্মৃতিসৌধ মাটি যাতে ধসে না পড়ে সে জন্য পুকুরের পাশে ইটের গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, ‘স্মৃতিসৌধের মাটি ও প্রাচীর যেন পুকুরের পানিতে ধসে না যেতে পারে সে জন্য পুকুরের পাশে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধের গ্রিলের স্থানে ইটের প্রাচীর করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে