
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচড়ি গ্রামের রেজাউল করিমের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে থানায় আনে পুলিশ। তবে পুলিশ আসার খবর শুনে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে রেজাউল করিম ও পরিবারের লোকজন।
রেজাউল ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে তিনি গরু চুরি ও চুরি হওয়া গরু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গীর ভানোর, বড়বাড়ি, চাড়োল ও ধনতলা ইউনিয়নে ৩০ টির বেশি গরু চুরি হয়েছে। এতে বেশ আতঙ্কে ছিল গ্রামের মানুষ।

পুলিশ বলছে, সম্প্রতি চুরির ঘটনাগুলোর রহস্য উন্মোচনে কাজ শুরু করে পুলিশ। রেজাউলের বাড়িতে চুরি হওয়া গরু আছে, এমন খবর পাওয়ার পর আজ সকালে অভিযান চালায় পুলিশ। তবে আগেই খবর পেয়ে পালিয়ে যান রেজাউল ও তাঁর পরিবারের লোকজন। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ৭টি গরু থানায় নিয়ে আসা হয়।
গরু উদ্ধার করে নিয়ে আসার সময় বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, গরুগুলো থানায় থাকবে। মালিক শনাক্ত করার পর তাঁর কাছে এসব গরু হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, রেজাউল করিম কার কাছ থেকে গরু কিনেছেন বা কে তাঁর বাড়িতে গরু রাখেন, এসব তথ্য জানাতে স্বেচ্ছায় থানায় উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা করবে পুলিশ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে