
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দখল করা রুমগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশ প্রশাসনকে হস্তান্তর করা হয়।
বেরোবি হল প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যেসব রুম ছাত্রলীগের দখলে ছিল, সেগুলোতে অস্ত্র আছে এবং তা অনিরাপদ অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা ছাত্রলীগের দখল করা রুমগুলো তল্লাশি করেন। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল ছিল। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেন, ‘আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি। তারপর এ অভিযান চালানো হয়। আজ পর্যন্ত অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব অস্ত্র ও মদের বোতল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখার পর আজ সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাক্রী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে।’ এরপর শহীদ মুখতার ইলাহী হলেও অভিযান চালানো হবে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. হারুন আল রশীদ বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, আনসার ও শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সন্দেহযুক্ত রুমে অভিযান চালানো হয়। রুমগুলো থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়। আজ সেগুলো তাজহাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে