পঞ্চগড়ে দেবীগঞ্জে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নির্ধারণসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র চা চাষিরা। আজ রোববার শহরের বিজয় চত্বর এলাকায় এই মানববন্ধন হয়। এ সময় সড়কে কাঁচা চা পাতা ঢেলে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানান চাষিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড়ের সম্ভাবনাময় চা শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কারখানা মালিকদের গড়ে তোলা সিন্ডিকেটের কারণে অনেক চা চাষি বাগান ধ্বংস করে আজ নিঃস্ব। ঋণের চাপে চাষিরা বাড়ি ছাড়া। চা শ্রমিকরাও কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন।
তারা আরও বলেন, চা চাষের শুরুর দিকে যেখানে এক কেজি সবুজ চা পাতার মূল্য ছিল ৪০-৫০ টাকা। এখন তা সিন্ডিকেটের কারণে নেমে এসেছে ১৬-১৭ টাকায় এবং ২০-৫০% কর্তন করে চাষিদের অর্থ পরিশোধ করা হয়। যেখানে এক কেজি ভালো মানের সবুজ চা পাতা উৎপাদন করতে খরচ পড়ে ৩০-৩৫ টাকা। ফলে পঞ্চগড়ের চা চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আট দফা দাবিগুলো হলো–প্রতি কেজি কাঁচা চা পাতার সর্বনিম্ন মূল্য ৪০ টাকা নির্ধারণ, চা আমদানি বন্ধ করে রপ্তানি করা, উন্নত সেচ ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় সার প্রদান, সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদান, সরকারি উদ্যোগে চা কারখানা গড়ে তোলা ও চা চাষিদের স্বার্থ সংরক্ষণ হয় এমন নীতিমালা প্রণয়ন।
শেষে চা চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম এর কাছে স্মারকলিপি জমা দেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে