
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবলসংকটের কারণে আগে থেকেই ব্যাহত হচ্ছিল চিকিৎসাসেবা কার্যক্রম। এর মধ্যে গত চার মাস ওষুধ সরবরাহ না থাকায় মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ফুলবাড়ী উপজেলা। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং দুটি ইউনিয়নে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সপ্তাহে ৬ দিন এসব স্বাস্থ্যকেন্দ্রে পরিবার-পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০-৫ বছরের শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রমসহ ৪০-৪২ রকমের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়।
সেবা প্রদানের জন্য প্রতিটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ৫টি পদে একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া এবং একজন পিয়ন কাম নৈশপ্রহরী কর্মরত থাকার কথা থাকলেও শুধু আয়া পদে শতভাগ জনবল রয়েছে।
এদিকে উপজেলার বেতদীঘি ইউনিয়নে ১০ শয্যার তিন তলাবিশিষ্ট চিন্তামন মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ২০২১ সালে প্রায় ৪ কোটি ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সব প্রস্তুতি সম্পন্ন হলেও নির্মাণের তিন বছর পরও শুধু জনবলের অভাবে চালু হয়নি স্বাস্থ্যকেন্দ্রটি।
আলাদীপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান মুনতাসির বলেন, প্রায় চার মাস ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। জন্মবিরতিকরণ ইনজেকশন থাকলেও সিরিঞ্জ সরবরাহ নেই।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসুনুল বান্না বলেন, নিয়োগ দেওয়া হয় অধিদপ্তর থেকে। দীর্ঘদিন থেকে পদগুলোয় নিয়োগ বন্ধ রয়েছে। আর ওষুধ সরবরাহের বিষয়টি মন্ত্রণালয়ের সাময়িক জটিলতার কারণে বন্ধ রয়েছে। এতে সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করছি ২-৩ মাসের মধ্যে সমস্যার সমাধান হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে