
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের পরিবার বলছে, নেশার টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত তরুণের নাম সেমন্ত রায় (১৯)। তিনি মধ্যপাড়া এলাকার মুকুন্দ রায়ের ছেলে।
উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, হেমন্ত রায় দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায় মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। তাঁর পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও স্বাভাবিক পথে ফেরাতে পারেননি। এর মধ্যে পরিবারের সদস্যদের কাছে নেশা করার টাকা চান তিনি। টাকা না পেয়ে গতকাল বুধবার রাতে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে