
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পণ্যবোঝাই ট্রাক ও পাওয়ার টিলারের সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আজ শুক্রবার রাত ৮টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল মহাসড়কের গণিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার ওমরাডাঙ্গী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও মৃত মঞ্জুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৪০)। গুরুতর আহত হয়েছেন রফিকুলের ছোট ভাই আউয়াল হোসেন (২৪)।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ শুক্রবার রাত ৮টার দিকে বগুড়াগামী একটি পণ্যবোঝাই ট্রাক পীরগঞ্জ-রানীশংকৈল মহাসড়কের গণিরহাট এলাকায় রাণীশংকৈলগামী পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ার টিলারে থাকা তিন নির্মাণশ্রমিক হতাহতের শিকার হন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ও মফিজুলকে মৃত ঘোষণা করেন। আউয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে