ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো—রাফিয়াত (৪) ও সাফা আক্তার (৩)। রাফিয়াত উপজেলার কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও সাফা আক্তার গ্রামের সুমনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, দুই ভাই-বোন বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। পরে সকাল সাড়ে ১০টায় দিকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের স্বজনদের খবর দেন। পরে লোকজনদের সহযোগিতায় পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।
উপজেলার স্থানীয় ভোমরাদহ ইউনিয়নের পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে