
লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি গুদাম থেকে ২৫০ টন চাল উধাও হওয়ার ঘটনায় দ্বিতীয় দফায় আরও ২৪ টন জব্দ করেছে উপজেলা প্রশাসন। চাল সরানোর অভিযোগ ওঠার পর লাপাত্তা রয়েছেন খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) ফেরদৌস আলম।
গতকাল শুক্রবার রাতে উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে স্থানীয়রা ২৪ টন চাল আটক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম ঘটনাস্থলে গিয়ে এসব চাল জব্দ করেন।
গত বৃহস্পতিবার ভোররাতে ২৫০ টন চাল খাদ্য গুদাম থেকে সরানোর ঘটনা ঘটে। এর পর থেকে লাপাত্তা হন উপজেলার ভোটমারী খাদ্যগুদাম কর্মকর্তা ফেরদৌস আলম। গতকাল শুক্রবার সকালে প্রথম দফায় ৩০ টন চাল উদ্ধার করে প্রশাসন।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের কর্মকর্তা ফেরদৌস আলম গত বৃহস্পতিবার রাতের আঁধারে ২৫টি ট্রলিতে করে গুদাম থেকে ২৫০ টন চাল সরিয়েছেন। যার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গতকাল সকালে গুদামে অভিযান চালান ইউএনও জহির ইমাম। এ সময় গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম নিখোঁজ থাকায় এবং হিসাবে গরমিল থাকায় গুদাম সিলগালা করা হয়।
এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। ঘটনাস্থল ও গুদাম পরিদর্শন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
গুদাম থেকে সরানো চাল উদ্ধারে গতকাল সকাল থেকে অভিযানে নামে জেলা ও উপজেলা প্রশাসন। অভিযানের শুরুতে গতকাল সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি বাজার এলাকার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৩০ টন সরকারি চাল জব্দ করা হয়। এরপর একই দিন রাতে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা চালবোঝাই ট্রাক সন্দেহজনকভাবে আটক করে স্থানীয়রা ইউএনওকে খবর দেয়।
খবর পেয়ে ইউএনও জহির ইমাম পুলিশ নিয়ে চালবোঝাই ট্রাক জব্দ করেন। ট্রাকটিতে ৪৯০ বস্তা অর্থাৎ সাড়ে ২৪ টন চাল জব্দ করা হয়। তবে ট্রাকচালক ও সহকারী চালককে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে গতকাল দুই দফায় ৫৪ টন চাল জব্দ করা হয়। অবশিষ্ট ১৯৬ টন চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্রাকমালিক লাভলু মিয়া বলেন, ৪৯০ বস্তা চাল পরিবহনে ১০ হাজার টাকা ভাড়া করেন মেসার্স আশরাফী ট্রেডার্সের মালিক ইউনুস আলী আশরাফী। কথা ছিল, ২৪ টন চাল ভোটমারী থেকে কাকিনার পাশে একটি চালকলে রাখার। কিন্তু হঠাৎ ইউনুস আলী আশরাফী মোবাইল ফোনে কল করে রুট পাল্টে রংপুরে নিয়ে যেতে বলায় সন্দেহ হয়। ট্রাকটি ফিলিং স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, সকালে জব্দ করা ৩০ টন এবং রাতে জব্দ করা ২৪ টন চাল ভোটমারী গুদামের বলে ধারণা করা হচ্ছে। আপাতত এসব চাল জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ভোটমারী খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) ফেরদৌস আলম।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে