
গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে উৎসবের এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী উৎসবের উদ্বোধন করেন।
এবারের স্লোগান ‘অশুভ বিনাশী লড়াই ঐকতানে চলি সবাই’। উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, ৩৫ বছর উদ্যাপন পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলাম বাবু প্রমুখ।
দুপুর ১২টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে পাতা খেলা, বিকেল ৪টায় কানন থিয়েটারের নাটক ‘বউ’ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক ‘গাঁও গ্যারামের কিচ্ছা’, সন্ধ্যায় আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃষাণ পালা-বনবাসে সীতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ১২ জানুয়ারি পৌর শহীদ মিনার চত্বরে সন্ধ্যা ৫টায় আলোচনা, রংপুর থিয়েটার ফোর্সের নাটক ‘যুদ্ধ সে আর নয়’, গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটারের নাটক ‘ঈশ্বরের সন্তান নয়’, ‘অভিশাপ’ এবং সুন্দরগঞ্জ নাছিমা পুতুল নাচ প্রতিষ্ঠানের পুতুল নাচ দেখানো হবে। ১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৫টায় পৌর শহীদ মিনার চত্বরে রংপুর প্রতিবন্ধী সংগীত অঙ্গনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের গান, লালমনিরহাট কাশিয়াবাড়ি দুর্গাপুরের যাত্রাপালা ‘সাগর ভাসা’ পরিবেশন করা হবে। ১৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সেলিম আল দীনের গান পরিবেশন করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে