
অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে (জাপা) কোণঠাসা করার অপচেষ্টা করছে, তাদের দাঁতভাঙা জবাব দিয়ে রাজপথ দখলে নিতে হবে—মন্তব্য করেছেন জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি বলেন, ‘বর্তমান ইন্টার্ন গভমেন্ট যেভাবে বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে কোণঠাসা করার অপচেষ্টা করছে, তার দাঁতভাঙা জবাব দিয়ে আমাদের রাজপথ দখলে নিতে হবে। জাতীয় পার্টির প্রস্তুতি নেওয়ার সময়, আজকে আমাদের শপথ নেওয়ার সময়।’
আজ বুধবার জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাবেক মেয়র মোস্তফা বলেন, ‘আগামী দিনে রাজপথ দখল করার জন্য সামনে থেকে আমরা নেতৃত্ব দেব, আপনাদের সবার অংশগ্রহণ কামনা করছি। জেলার প্রত্যেক এলাকার যাঁরা নেতৃবৃন্দ আছেন, তাঁদের অনুরোধ করব—শুধু কথায় না, কাজে প্রমাণ করতে হবে। জাতীয় পার্টি অস্তিত্ব জানান দিতে হবে। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের প্রতিজ্ঞা করতে হবে।’
নেতা-কর্মীদের উদ্দেশে জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘এর আগেও আমরা বলছিলাম, নো এরশাদ, নো ইলেকশন। আমাদের কিন্তু সেই সিদ্ধান্ত সফল হয়েছে। এরশাদকে নিয়ে নির্বাচন করতে হয়েছে। আমাদের অধিকার কে দেবে? আমাদের অধিকার আমাদের ছিনাই নিতে হবে। আমাদের অধিকার আমরা কারও কাছে ভিক্ষা চাই না।’
জাপার এ নেতা বলেন, ‘বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আজকে আপনারা আওয়ামী লীগকে না বলছেন, আওয়ামী লীগ ফ্যাসিস সরকার ভালো কথা। জাতীয় পার্টি কী অপরাধ করল? জাতীয় পার্টি কী করেছে? জাতীয় পার্টি কোথাও একটা ব্যাংক ডাকাতি করেছে। কোথাও হাজার কোটি টাকা লোপাট করেছে। একটা উদাহরণ দেখাতে পারবেন না।’
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ নিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘বর্তমান সরকার জাতীয় পার্টিকে সংলাপে ডাকুক আর না ডাকুক, আমরা কোনো তোয়াক্কা করি না। আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে যারা নির্বাচন করবেন, তাঁর জন্য প্রস্তুতি নেন। চীনের প্রাচীরের মতো যদি বাধা দেওয়া হয়, সেই বাধা অতিক্রম করে আমরা যেন নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং তার জবাব দিতে পারি, তার জন্য প্রস্তুতি নিতে হবে।’
এ সময় জাতীয় পার্টির জেলা–উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে