বিএনপির নাম ভাঙিয়ে নীলফামারীতে হিমাগার দখলের অভিযোগ উঠেছে মো. আবদুল্লাহ্ আল মামুন (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। হিমাগারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদের।
আজ সোমবার শহরের ডাকবাংলো এলাকায় সংবাদ সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদ জানান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘যুবদলের নাম ভাঙিয়ে শহরের বাইপাস সড়কে উত্তরা বীজ হিমাগার দখল করে কৃষকের আলু লুট করছেন মো. আবদুল্লাহ্ আল মামুন মিলন নামে এক ব্যক্তি। হিমাগারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদের।’
জাহাঙ্গীর আলম নান্টু বলেন, ‘ওই ব্যক্তি জেলা যুবদলের সভাপতি মো. সাইফুল্লাহ রুবেল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম ও আমার নামে উত্তরা বীজ হিমাগার দখল এবং এক কোটি ২০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
অথচ গত ৫ আগস্ট বিএনপির নাম ভাঙিয়ে হিমাগারটি দখল করেন তিনি। তিনি কর্মচারীদের বলেছেন, আজ থেকে আমি এই হিমাগারের মালিক। আমরা পরদিন ঘটনাস্থলে গেলে অপপ্রচারের সত্যতা পাই।’
তিনি বলেন, ‘বিএনপির কোনো অঙ্গ সংগঠনে আব্দুল্লাহ আল মামুনের নাম নেই। অথচ বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছেন তিনি। তাতে দলের এবং নেতা কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
আমরা হিমাগার মালিকের সঙ্গে কথা বলে জেনেছি, শুরুর দিকে আব্দুল্লাহ আল মামুন এ হিমাগারের অংশীদার ছিলেন। কিন্তু ২০২০ সালে তার অংশ শাহিদ মাহমুদের কাছে বিক্রি করে অংশীদারি প্রত্যাহার করেন।
বর্তমানে হিমাগারের মালিক (শাহিদ মাহমুদ) সরে থাকায় পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে কৃষকের আলু লুট করছেন তিনি (আব্দুল্লাহ আল মামুন)। এতে এলাকার অসংখ্য কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হিমাগারের চেয়ারম্যান শাহিদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আমার মায়ের অসুস্থতাজনিত কারণে জেলার বাইরে অবস্থান করছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সুযোগ নিয়ে বিএনপির নাম ভাঙিয়ে আব্দুল্লাহ আল মামুন সেখানে বল প্রয়োগ করে আমার কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করছেন।
কৃষকদের রাখা আলুর ভাড়ার টাকা তুলছেন। আমি ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এবং বলেছি ভাড়ার টাকা যেন ব্যাংকে জমা করা হয়। বিষয়টি লিখিত ভাবে প্রশাসনকে জানানোর প্রক্রিয়া চলমান আছে।’
সংবাদ সম্মেলনে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম, সদস্যসচিব রাশেদ রেজা উদ দৌলা, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসানুজ্জামান, সদস্যসচিব আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে