
জনপ্রতিনিধি ছাড়া কাঙ্ক্ষিত নাগরিক সেবা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘জনপ্রতিনিধি ছাড়া সরকারি কর্মকর্তা দিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা দেওয়া যায় না। নাগরিকেরা ভোগান্তির শিকার হয়, সময় ক্ষেপণ হয়। এই চ্যালেঞ্জটা আমাদের মোকাবিলা করতে হচ্ছে। রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে ও সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হলে আমরা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে পারব।’
আজ বুধবার পঞ্চগড়ের আটোয়ারীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে পরাশক্তি তা মেনে নিতে পারেনি তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। নানাভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার চেষ্টা করেছে। যখন আমরা জাতিগত ও রাজনৈতিক ঐক্য দেখাতে পেরেছি তখন তাদের ষড়যন্ত্র ভেঙে গেছে। আমরা যেভাবে জুলাই অভ্যুত্থানে ঐক্য দেখিয়েছি তেমনি দেশ গড়ার এই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আসিফ মাহমুদ বলেন, ‘উত্তরাঞ্চল আর উন্নয়ন বৈষম্যের শিকার হবে না। নতুন বাংলাদেশে এলাকা ভিত্তিক উন্নয়ন বৈষম্য হবে না। সকল এলাকায় সমানভাবে উন্নয়নের জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রের আর্থিক ও সামাজিকসহ সকল প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে আমরা যে সকল প্রতিষ্ঠানকে সংস্কার করতে চাই।

খুব শিগগিরই কমিশন তাদের প্রস্তাবনা জমা দেবেন। আমরা চাই আপনারা আপনাদের মতামত দিয়ে এই সংস্কার কাজে সহযোগিতা করবেন। আমরা বাংলাদেশকে সেভাবেই গড়তে চাই যেভাবে মানুষ দেশকে দেখতে চায়। আমরা যখনই ঐক্যবদ্ধ হই তখন যত বাধা বিপত্তিই আসুক না কেন আমরা তা অতিক্রম করতে পারি।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক জেলার স্টেডিয়ামকে সংস্কার করা হবে। আমরা চাই, আগামী বছরেই উত্তরাঞ্চলে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে সেখানে বিপিএল খেলা অনুষ্ঠিত হোক।’ তিনি আটোয়ারীতে ক্রীড়াসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৭০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।’
এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে