গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আর কালবৈশাখীর সঙ্গে দিনাজপুরবাসী পরিচিত হলেও এই সময়ে কুয়াশার সঙ্গে পরিচিত নয় তারা। অথচ গতকাল শনিবার গ্রীষ্মের এই ভরা মৌসুমে কুয়াশা প্রত্যক্ষ করেছে দিনাজপুরবাসী। হঠাৎ করে এ ধরনের বৈচিত্র্যময় আবহাওয়ায় জেলাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়েছে।
দিনাজপুরে রাতে শীতের আবহাওয়া বিরাজ করায় অনেককেই বাধ্য হয়ে গায়ে নিতে হচ্ছে কাঁথা-কম্বল। মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।
কৃষক সাজেদুর রহমান বলেন, ‘এ ধরনের আবহাওয়া আগে কখনো দেখি নাই। দিনের বেলা প্রচণ্ড রোদ, মাঠে দাঁড়ানোই যায় না। আবার কখনো শিলাবৃষ্টি হচ্ছে। এত বড় বড় শিলা পড়ছে যে ভয় লাগে। আমরা যখন মাঠে কাজ করি, কোথাও তো আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। আবার রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।’
দিনাজপুর আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত দুই দিন বৃষ্টি হওয়ার পর রোদ হওয়ায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা হতে পারে। এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই। দুই-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে। এ ছাড়া আগামী এক সপ্তাহ থেমে থেমে বৃষ্টি হতে পারে, হতে পারে শিলাবৃষ্টিও। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, এ সময় সাধারণত মৌসুমি সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সবাইকে অতিরিক্ত রোদ কিংবা ঠান্ডা লাগানো পরিহার করতে হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে