গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জমির জাল কাগজপত্র তৈরি করে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এই জঘন্য কাজের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে ওই প্রতিবন্ধী ব্যক্তিকে তার প্রাপ্য জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
আজ শনিবার দুপুরে উপজেলার কামালের পাড়া বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নবজ আলী ওরফে নবর আলী নামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীর ১ একর ৩৬ শতক জমির সম্পাদিত জাল দলিল বাতিলসহ ওই দলিল সম্পাদনকারী সাব-রেজিস্ট্রার, দলিল লেখক, সাক্ষী ও শনাক্তকারীসহ ৬ জনের শাস্তির দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সাব-রেজিস্ট্রার, দলিল লেখক, সাক্ষী ও শনাক্তকারী মিলে আর্থিক লেনদেনের মাধ্যমে পরস্পর যোগসাজশে ওই জমির দলিল সম্পাদন করে অমানবিক, ন্যক্কারজনক ও জঘন্যতম ঘটনার উদ্ভব ঘটিয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা এর প্রতিকার চাই।
পাশাপাশি ওই জাল দলিল বাতিল ও দলিল সম্পাদনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
জাল দলিল সম্পাদনের ঘটনায় ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ ছয়জনের নাম উল্লেখ করে গাইবান্ধা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেন নবজ আলী ওরফে নবর আলীসহ তার ভাই-ভাতিজা চারজন।
মামলার আসামিরা হলেন—জমি গ্রহীতা হাফিজুর রহমান, রায়হান পারভেজ নয়ন, মো. আশরাফুল আলম, এমরান হোসেন, মাহমুদুল হাসান, সাব-রেজিস্ট্রার মিরাজ মোর্শেদ।
মানববন্ধনে বক্তব্য দেন—গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার রুবেল, সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, আব্দুল মান্নান, জমি গ্রহীতার মা ফজিলাতুন্নেছাসহ অনেকেই।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে