
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু দেশে আনার সময় বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গতকাল শনিবার রাতে গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাট সীমান্তের বুড়িরহাট বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৯১৩ থেকে ৯১৪-এর মধ্যবর্তী গঙ্গারগাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ছবুর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রাতে গঙ্গারগাছ এলাকায় গরু পাচারের বাঁশের তৈরি চরকার মাধ্যমে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন ১০-১২ বাংলাদেশি। এ সময় হঠাৎ চরকার বাঁশ ভেঙে কামাল হোসেনের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর সহযোগীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় কামাল হোসেনের মৃত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ব্যবসায়ী বলেন, চরকায় করে ভারতীয় গরু পারাপারের সময় চরকায় আটকে যান কামাল হোসেন। এ সময় চরকার একটি বাঁশ ভেঙে তাঁর মাথায় লেগে গুরুতর আহত হন। কামালের সহযোগীদের নাম প্রকাশ না করলেও তাঁরা সুস্থ রয়েছেন বলেও জানান ব্যবসায়ীরা।
গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, ‘স্থানীয়দের কাছে ঘটনাটি শুনতে পেয়েছি। কামাল হোসেনের পরিবার জানান সীমান্তের চরকার বাঁশ মাথায় লেগে তিনি মারা যান। মরদেহ হাসপাতালে রয়েছে।’
এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫-ব্যাটালিয়নের অধিনায়কের সরকারি নম্বরে কল করা হলে ধরেননি।
গোড়ল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বলেন, ‘সীমান্তে বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে