হেমন্তের ভোরে মৃদু কুয়াশা ভেদ করে পাকা ধানের মাঠে ছুটে যান ধান কৃষি শ্রমিকেরা। কাস্তে হাতে নিয়ে মুষ্টি করে কাটেন পাকা ধান। মাথায় বয়ে নিয়ে তা তুলে দিচ্ছেন কৃষকের ঘরে ঘরে। ধান কাটা ও মাড়াইয়ের এমন কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের ধান কৃষি শ্রমিকেরা।
আজ শুক্রবার সদর উপজেলার বেগুনবাড়ী এলাকায় গিয়ে দেখা যায় এমন চিত্র। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে ধান কাটা, মাড়াইয়ের কাজটি সংসার সামলে করে যাচ্ছেন পুরুষ শ্রমিকের পাশাপাশি নারীরাও।
হাড়ভাঙা পরিশ্রম আর দুপুরের প্রখর রোদে শরীর যখন ক্লান্ত তখনই পেয়ে বসে ক্ষুধা। কিছু সময় বিরতি রাখে এ কর্মযজ্ঞ। এরপর সঙ্গে নিয়ে আসা দুপুরের খাবারের পোঁটলা খুলে বসে পড়ে মাঠের এক কোণে গাছের ছায়ায়। এরপর যে যার মতো তরকারি, ডাল ও বিভিন্ন রকমে সবজি একে অন্যের পাতে তুলে দিয়ে খেতে বসেন। খেতে খেতে চলে গল্প ও খুনসুটি।
খাবারের এক ফাঁকে কথা হয় কৃষি শ্রমিকদের সঙ্গে। শেফালি রাণী ও বিজলী রাণী নামে দুই শ্রমিক বলেন, একসঙ্গে খাওয়ার আনন্দই অন্যরকম। পিকনিকের আমেজ পাওয়া যায়। অনেক খাবার ভাগাভাগি হয়। আবার কারও বেশি খাওয়া নিয়ে রসিকতাও হয়। এর মধ্যে কখন যে খাওয়া হয়ে যায় টেরই পাওয়া যায় না।
পাশে থাকা ফুল বাবুর পাতে কালাইর ডাল, লাউয়ের ঘন্টু তুলে দিচ্ছেন বিউটি দাস। এ সময় ফুলবাবুর বাটিতে থাকা রুই মাছের ভাজা এক টুকরো বিউটিকে তুলে দেন।
বিউটি দাস বলেন, ‘প্রতিদিন আমরা যে যার সামর্থ্য অনুযায়ী খাবার নিয়ে আসি। এরপর নিজেদের মধ্যে খাবার ভাগাভাগি করে খাই। এতে অন্য রকম মজা আছে।’
খানিক দূরে বসা সুজন চন্দ্র রায়, কল্পনা রাণী ও গেদেন বর্মন বলেন, বাজারে সবজির দাম অনেক। অল্প করে ছালন (তরকারি) আনলেও খেতে গেলে ৭ থেকে ৮ প্রকারের ছালন হয়ে যায়।
শর্মিলা বালা, আকলিমা রাণীসহ আরও কয়েকজন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করে শরীর বেশ ঘাম ঝরে, খাটুনিও অনেক। কখন বিরতি হবে সেদিকে তাকিয়ে থাকি। এরপর কাজের বিরতির সময়টুকু সবচেয়ে আনন্দের সময় মনে হয়। খাবার দেওয়া বিনময় করে সবাই মিলে খাই। এটা বেশ ভালো লাগে।
গ্রামবাংলার ঐতিহ্য আর সৌন্দর্য একটি বড় অংশ মাঠে-ঘাটে কৃষক ও শ্রমিকের খাবার-দাবার দৃশ্য। এভাবে এক সঙ্গে একে অপরের সঙ্গে বসে খাবার বিনিময় একটি সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। এ অস্থির সময়ে এমন বিশুদ্ধ মেল বন্ধ এখনো চালু থাকায় মন ভরে ওঠে বলেন, ঠাকুরগাঁওয়ের সংস্কৃতি ব্যক্তি ও শিক্ষাবিদ অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে