বাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।
মাজেদুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের করিমের খামার গ্রামে। বাবা মো. আবুল হোসেন ও মা মোছা. মর্জিনা বেগম।
কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করা মাজেদুল বলেন, ‘মাগুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ মিলেছে। কিন্তু ভর্তির টাকাসহ আনুষঙ্গিক খরচ মেটানোর সামর্থ্য নেই। অন্যের সহযোগিতা ছাড়া আমার মেডিকেলে পড়া সম্ভব নয়। ভর্তি নিয়েই অনিশ্চয়তায় আছি।’
মাজেদুলের মা মর্জিনা বলেন, ‘কাইয়ো (কেউ) সাহায্য-সহযোগিতা করলে ছেলেটা পড়বার পাইলো হয়।’
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন বলেন, ‘মাজেদুল মেধাবী শিক্ষার্থী। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে তার মেধার প্রমাণ দিয়েছে। কিন্তু তার পরিবার অত্যন্ত দরিদ্র। সমাজের সামর্থ্যবানেরা এগিয়ে এলে সে স্বপ্ন পূরণ করতে পারবে। একদিন চিকিৎসক হয়ে দেশের মানুষকে চিকিৎসাসেবা দিতে পারবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে